সিলেটের বানভাসিদের সাহায্যে খুলনা ইমাম পরিষদের ত্রাণ তহবিল গঠন

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
  • 678

খবর বিজ্ঞপ্তিঃ সিলেটের বানভাসি মানুষের সাহায্যে খুলনা জেলা ইমাম পরিষদের ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। গত ২২জুন বুধবার সকালে ডাকবাংলা জামে মসজিদে খুলনা জেলা ইমাম পরিষদের জরুরি সভায় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় হযরত শাহজালালের পুণ্যভূমি সিলেটের বানভাসি মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহব্বান জানানো হয়। আর এ উপলক্ষে খুলনা জেলা ইমাম পরিষদের ত্রাণ তহবিলে অর্থ প্রদানের জন্য হ্নদয়বান মানুষের প্রতি অনুরোধ জানানো হয়। জুম্মার দিনে সকল মসজিদে কালেকশনের জন্য মসজিদের ইমাম ও কমিটির প্রতি অনুরোধ জানানো হয়। মসজিদ ভিত্তিক আদায়কৃত অর্থ ইমাম পরিষদের নির্ধারিত রশিদের মাধ্যমে গ্রহণের জন্য ওয়ার্ড সভাপতিদের নির্দেশনা প্রদান করা হয়। অথবা খুলনা জেলা ইমাম পরিষদের ব্যাংক একাউন্ট হিসাব নং ৫৭৬২ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ খুলনা শাখায় জমা করা যাবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, প্রচার সসম্পাদক মোল্লা মিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার আযম, মাওলানা কারামত আলী, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা হেকমত আলী, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা জাফর সাদিক, মাওলানা আনিসুজ্জামান, মাওলানা সিদ্দিকুর রহমান, এবং বিভিন্ন ওয়ার্ড সভাপতিবৃন্দ।

খু /খা প্র/ মতিউর/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিলেটের বানভাসিদের সাহায্যে খুলনা ইমাম পরিষদের ত্রাণ তহবিল গঠন

Update Time : ০২:০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২