সিলেট ছাড়া সারাদেশে বৃষ্টি আরও কমতে পারে

  • Reporter Name
  • Update Time : ০২:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • 229

জ্যেষ্ঠ প্রতিবেদক
লঘুচাপ দূর হয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তাও কমেছে। সে কারণে কমেছে বৃষ্টির প্রবণতা। রোববার সিলেট অঞ্চল ছাড়া সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও কমে যেতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন সারাদেশে তুমুল বৃষ্টি হয়েছে। ভরা বর্ষা মৌসুমেও এত বৃষ্টির দেখা মেলেনি। তবে শনিবার থেকে কমে গেছে বৃষ্টির প্রবণতা। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের অনেক অঞ্চলই ছিল বৃষ্টিহীন। ঢাকায়ও কোনো বৃষ্টি হয়নি। এসময়ে সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
শনিবার ঢাকায় বৃষ্টি না হলেও সারাদিনই মেঘ-রোদের লুকোচুরি খেলা ছিল। রোববারও সকাল থেকে রোদের উঁকিঝুকি ছিল। কিন্তু পরে মেঘের আনাগোনা বাড়ায় মুখ লুকায় সূর্য, তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি ঢাকায়।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই দিনে বৃষ্টি আরও কমে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

সিলেট ছাড়া সারাদেশে বৃষ্টি আরও কমতে পারে

Update Time : ০২:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩