Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সর্ভিস

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • 233

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) |
সুন্দরবনে অগ্নিনির্বাপণ অভিযানের ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দিয়েছেন ঢাকার বঙ্গবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

সোমবার (৬ মে) বেলা পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডস্থল সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকা পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, সকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারপরও আগামী দুইদিন ধরে জায়গাটিতে নজরদারি রাখা হবে। আগামী দুইদিন বনবিভাগের টিম সেখানে পানি ছিটানো অব্যাহত রাখবে। দুপুরের পর ঘটনাস্থল ত্যাগের কথা রয়েছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের।
শনিবার দুপুরে লাগা আগুন নেভানোর কাজ শুরু হয় রোববার সকালে। ততক্ষণে আগুনের বিস্তার ঘটে বনের ৫ একর জায়গা জুড়ে। আর এ অভিযানের ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে ঘোষণা দিয়ে কার্যক্রম সীমিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সর্ভিস

Update Time : ১২:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪