দেশের বাজারে সোনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৪ হাজার ৯৮৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১২ হাজার ৮৮৮ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডেস্ক নিউজ 





















