স্নাতকে ভর্তি সহায়তা পেতে অনলাইন আবেদনের সময় বাড়ল

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • 143

নিজস্ব প্রতিবেদক
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ২০২২-২৩ অর্থবছরে স্নাতক ও সমমান শ্রেণিতে ভর্তির জন্য সহায়তা দিচ্ছে সরকার। এ সহায়তার জন্য অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

সোমবার (৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানানো হয়েছে। ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সহকারী পরিচালক আনোয়ার হোসেন সোহাগের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা দেওয়ার অনলাইন আবেদনের সময় আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

এতে আরও বলা হয়, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের http://www.eservice.pmeat.gov.bd/admission – লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আগামী ৬ অক্টোবরের মধ্যে স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করতে সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

স্নাতকে ভর্তি সহায়তা পেতে অনলাইন আবেদনের সময় বাড়ল

Update Time : ০৪:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২