হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আরাগচি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • 98

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ মোট ৬টি দেশের জাহাজে হামলা করা হবে না বলে জানিয়েছে ইরান। বাকি দেশগুলো হলো ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি; সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অনেক দেশ তাদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি আরও জানান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিদ্ধান্ত নিয়েছে—এই ৬ দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না এবং তারা সবসময় নিরাপদে চলাচলের সুযোগ পাবে।

তবে হরমুজে প্রবেশের আগে এসব জাহাজকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, জ্বালানি পণ্য পরিবহনের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বাণিজ্যপথ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই পথ দিয়ে পরিবহন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আরাগচি

Update Time : ০২:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬