হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 137

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে বিমান হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে কাতারে আর কোনো হামলা চালানো হবে না।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ফোনালাপে নেতানিয়াহু কাতারি নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অনুতাপ জানান।

কাতারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতার সবসময় ভূমিকা রাখতে প্রস্তুত।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে একজন কাতারি নিরাপত্তারক্ষীও ছিলেন। তবে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া বা অন্য কোনো জ্যেষ্ঠ নেতা হতাহত হননি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

Update Time : ০২:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫