আফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তানের বিমান হামলায় রাজধানী কাবুলের একটি হাসপাতালে অন্তত ৪০০ জন নিহত হয়েছেন।
আফগান সরকারের দাবি, সোমবার রাতে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসাকেন্দ্রে হামলা চালানো হয়। এতে হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়েছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার আগে আকাশে যুদ্ধবিমান ঘোরাফেরা করছিল। এরপর বোমা হামলা শুরু হলে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্য করেছে, কোনো হাসপাতাল নয়। ঘটনাটি দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে।
সূত্র: আলজাজিরা
ডেস্ক নিউজ 























