হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ বাংলাদেশের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 91

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত প্রত্যর্পণের জন্য দিল্লির প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদেরও বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে অনুরোধ জানানো হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদেরও বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ বাংলাদেশের

Update Time : ০২:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬