১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 131

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্ত জানায়। এ সময় ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় উক্ত দুই দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

Update Time : ০৯:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬