১৬ ডিসেম্বর কনসার্টের ঘোষণা বিএনপির

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 107

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সর্বজনীনভাবে উদযাপন করবে ‘সবার আগে বাংলাদেশ’।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট হবে।

তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

১৬ ডিসেম্বর কনসার্টের ঘোষণা বিএনপির

Update Time : ০১:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪