দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৩১ জন এবং মারা গেছেন সাতজন।
মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা মহানগরে দু’জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনায় একজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন। এ সময়ে যে দু’জন মারা গেছেন তাদের মধ্যে একজন ঢাকা বিভাগে এবং অন্যজন চট্টগ্রাম বিভাগে।
ডেস্ক নিউজ 















