২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ২৯ জুলাই। সেপ্টেম্বরের ২য় সপ্তাহে হতে পারে ভোটগ্রহণ।

রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

এর আগে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো এবং বিভিন্ন বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ডাকসু নিয়ে আলোচনা সভা করে নির্বাচন কমিশন।

চিফ রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ডাকসুর তফসিল ঘোষণার অফিসিয়াল তারিখ ২৯ জুলাই। আমরা এ সিদ্ধান্ত থেকে এক পাও পিছপা হবো না। তফসিল ঘোষণার পর নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধাপ যথাযথভাবে অনুসরণ করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের ৪০ থেকে ৪৫ দিন প্রয়োজন হবে, আমরা এর বাইরে যাব না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন

Update Time : ০২:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫