Dhaka ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোটি শিশুকে হামের ভ্যাকসিন দিতে পারব : প্রধানমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:২০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 6

হাম প্রতিরোধে দেশের প্রায় দুই কোটি শিশুকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, হামে আক্রান্ত হয়ে অনেক শিশু মারা গেছে এবং সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে বিদেশ থেকে হামের টিকা আমদানি না হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। তবে দ্রুততার সঙ্গে ইউনিসেফ বাংলাদেশকে সহায়তা করেছে এবং হামের টিকা সরবরাহ করেছে। এর ফলে দেশের প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, হাম শনাক্তে ব্যবহৃত পরীক্ষার কিটের কিছু স্বল্পতা রয়েছে। ইতোমধ্যে অনেক কিট দেশে এসেছে এবং কিছু কিট বিমানবন্দরের শুল্ক বিভাগে রয়েছে, যা দ্রুত ছাড় করার ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

২ কোটি শিশুকে হামের ভ্যাকসিন দিতে পারব : প্রধানমন্ত্রী

Update Time : ০১:২০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬