৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা উঠলো

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • 182

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)–এর স্থায়ী ভেন্যুতে পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে তিনি মেলার সর্বাত্মক সাফল্য কামনা করেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, এফবিসিসিআইয়ের প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের আসরে বাংলাদেশসহ ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মোট ১১টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিদেশি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে। দর্শনার্থীদের যাতায়াত সুবিধার জন্য কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন বিআরটিসির ডেডিকেটেড শাটল বাস চলবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে ঘোষিত জাতীয় শোকের জন্য মেলার উদ্বোধন ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা উঠলো

Update Time : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬