৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে নেওয়া হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে। এরপর গেট বন্ধ হয়ে যাবে।
পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরে শূন্য দশমিক পাঁচ নম্বর কাটা যাবে। সময়সীমা দুই ঘণ্টা।
বিপিএসসি জানিয়েছে, পরীক্ষাকালে বই, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন কঠোরভাবে নিষিদ্ধ। প্রবেশপত্র ছাড়া হলে প্রবেশ করা যাবে না।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময়ের ব্যবস্থা রাখা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রুতিলেখক এবং প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। অন্য প্রতিবন্ধীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা চলাকালে অনিয়ম বা অসদাচরণ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক নিউজ 

























