৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে সরকার।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে ২৭২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০৮ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

জানা গেছে, হজ মৌসুমে ফ্লাইট সংকটের কারণ দেখিয়ে চলতি বছরের ১ মার্চ থেকে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত করা হয়। এরপর রুটটি পুনরায় চালু হবে কি না, তা নিয়ে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিরা দেশে ও প্রবাসে কর্মসূচি পালন করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার স্মারকলিপি দিয়ে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর দাবি জানান। সরকারও হজ মৌসুম শেষে রুটটি পুনরায় চালুর আশ্বাস দিয়েছিল।

ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করা। সরকার সেই দাবি বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও এ রুট সচল রাখতে কাজ করা হবে এবং যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, যুক্তরাজ্যে বিপুলসংখ্যক সিলেটি প্রবাসীর বসবাস। তাদের নিয়মিত যাতায়াতের সুবিধা বিবেচনায় রেখেই ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ রুটে আর ফ্লাইট বন্ধ না হয়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

মন্ত্রী আরও বলেন, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা চলছে। একই সঙ্গে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। এ কাজ শেষ হলে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়বে এবং সিলেটকে আঞ্চলিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সহজ হবে।

সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চ ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে সরকার কাজ করছে। দীর্ঘদিনের কিছু অব্যবস্থাপনা দূর করতে সময় লাগলেও প্রবাসী ও সাধারণ যাত্রীদের সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটেও সরাসরি ফ্লাইট চালু করা হবে। পাশাপাশি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে। তিনি সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচনের আগে প্রবাসীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

তিনি বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান সম্প্রসারণকাজ শিগগিরই শেষ হবে। এরপর বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, রুটটি বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে।

সিলেটের গোয়ালাবাজারের বাসিন্দা আবদুল জলিল বলেন, বিকল্প রুটে যাতায়াত করলে সময় ও খরচ দুটোই বেড়ে যায়। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন।

প্রবাসীরা জানান, দীর্ঘদিন এ রুট বন্ধ থাকায় বিশেষ করে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ম্যানচেস্টার থেকে ঢাকায় নেমে পরে সিলেটে যেতে অতিরিক্ত সময়, ব্যয় ও ভোগান্তির শিকার হতে হয়েছে। সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় সেই দুর্ভোগের অবসান হবে।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালুর বিষয়ে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নতুন সরকার গঠনের চার মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো।

যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের কাছে এ রুট শুধু বিমান যোগাযোগের মাধ্যম নয়, পরিবার, ব্যবসা-বাণিজ্য ও আবেগের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তাই ফ্লাইট পুনরায় চালুর খবরে প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। রুটটি নিয়মিত সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

Update Time : ০৭:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬