সংরক্ষিত নারী আসনে সদস্যদের শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। একটি আসনে প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা থাকায় সেই ফলাফল স্থগিত রয়েছে।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, সংরক্ষিত নারী আসনের একটি পদে প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও আইনি প্রক্রিয়া চলমান থাকায় তিনি শপথ গ্রহণে অংশ নিতে পারেননি।

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার নাম গেজেটে প্রকাশ করা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

সংরক্ষিত নারী আসনে সদস্যদের শপথ গ্রহণ

Update Time : ১০:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬