প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়ছে সাড়ে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
শনিবার (২৪ জুন) দুপুরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৭ হাজার ৩২৫ টাকায় বিক্রি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের আড়তদার দেলোয়ার হোসেনের আড়ত থেকে উন্মুক্ত নিলামে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ২৭৫ টাকায় মাছটি কেনে নেন ৫ নম্বর ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া ।
মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, পদ্মা নদীতে পানি বাড়ায় জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। আজ দুপুরে আড়ত থেকে সাড়ে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ কিনেছি। পরে ফোনে যোগাযোগ করে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৭ হাজার ৩২৫ টাকায় মাছটি বিক্রি করে দেওয়া হয়েছে।
ব্রেকিং :
পদ্মার ১০ কেজির বোয়াল ১৭ হাজারে বিক্রি
-
Reporter Name - Update Time : ০৮:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- 237
জনপ্রিয়























