ভারত বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • 159

ক্রীড়া প্রতিবেদক:

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে হবে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।

বিশ্বকাপের তৃতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। ৭ অক্টোবর তামিম ইকবালের দলের প্রতিপক্ষ আফগানিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি নয় প্রতিপক্ষের। অর্থাৎ নকআউট বাদে প্রতি দলকেই খেলতে হবে নয়টি করে ম্যাচ।
বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও এই ভেন্যুটি নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। তবে লাখের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠটিতে হাই-ভোল্টেজ ম্যাচটির অধিক মুনাফা তুলতে চায় আয়োজক। আর তাই শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় আহমেদাবাদেই হচ্ছে মহারণটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভারত বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

Update Time : ০১:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩