বিনোদন ডেস্ক
সুইজারল্যান্ডের নাট্যকার, অভিনেতা ও নির্দেশক পিটার রিনডার্কনেস্ট। তার ঝুলিতে আছে ৩০টির বেশি নাট্য প্রযোজনা। এর মধ্যে ‘মাইনর ম্যাটারস’ মঞ্চায়ন করতে ঢাকায় এসেছেন তিনি।
ঢাকায় ‘মাইনর ম্যাটারস’ নাট্যপ্রদর্শনীর আয়োজন করেছে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৭টায় এটি অনুষ্ঠিত হবে। পিটার রিনডার্কনেস্টের ১ ঘণ্টা ব্যাপ্তির নাটকটি বিনামূল্যে উপভোগ করা যাবে। প্রত্যেক দর্শনার্থীকে মিলনায়তনে প্রবেশের সময় দেখাতে হবে করোনার টিকা গ্রহণের সনদ।
Reporter Name 

























