ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 4

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে মামলা করেন তিনি। এ সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন এই অভিনেত্রী।

জানা গেছে, ঘটনার ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা দায়েরের সময় ইতালিতে বাংলাদেশের মিলান কনস্যুলেটের একটি প্রতিনিধিদল বাঁধনের সঙ্গে ছিল। ঘটনার ভিডিওচিত্রও পুলিশকে সরবরাহ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন জানান, মামলা দায়ের না করে তিনি ভেনিস ছাড়বেন না। একই সঙ্গে সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি। বর্তমানে তিনি ভেনিসেই অবস্থান করছেন।

এদিকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মোর্তোজা জানান, বাঁধনের সঙ্গে তার ফোনে বিস্তারিত কথা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইতালিতে বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা ভেনিসে গিয়ে বাঁধনের সঙ্গে থানায় উপস্থিত ছিলেন এবং ইতালিয়ান পুলিশের সহযোগিতায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেন।

তিনি আরও জানান, অভিযুক্তদের ভিডিওচিত্র পুলিশকে দেওয়া হয়েছে। পাশাপাশি ইতালির মূলধারার গণমাধ্যমেও বাঁধনকে হেনস্তার ঘটনা প্রকাশিত হয়েছে।

ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। উৎসবের আমন্ত্রিত অতিথি হওয়ায় বাঁধনের ওপর হামলার বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেও পুলিশকে জানানো হয়েছে। উৎসব কর্তৃপক্ষ বাঁধনকে ভেনিসে আরও কয়েক দিন থাকার সুযোগ দেওয়ার পাশাপাশি তার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

মামলা চলমান থাকলেও উৎসব শেষে বাঁধনের ঢাকায় ফেরার কথা রয়েছে। পরবর্তী সময়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তিনি আবার ভেনিসে যাবেন বলে জানিয়েছেন।

গত সোমবার রাতে ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা

ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা

Update Time : ০২:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬