Dhaka ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপে এবাদতের খেলা নিয়ে শঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • 126

বিশেষ সংবাদদাতা
চোটের কারণে আসন্ন এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে পেসার এবাদত হোসেনের। যদিও এখন পর্যন্ত নিশ্চিত করে তার ছিটকে পড়ার কথা স্বীকার করেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এবাদত। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না।
সোমবার পড়ন্ত বিকেলে এবাদতের ব্যাপারে জানতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে ফোন করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘এবাদতের হাঁটুতে ব্যথা। তার এমআরআই করানো হয়েছে। এমআরআই রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে বলা যাবে।’
এটুকু বলার পাশাপাশি দেবাশীষ চৌধুরী আরও জানান, ‘এবাদত এশিয়া কাপ খেলতে পারবেন না, এমন খবর জানা নেই আমার। তবে এমআরআই রিপোর্ট পেলে বলতে পারবো।’
এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে, এবাদতের এশিয়া কাপ শেষ। এই ব্যাপারে আজ সন্ধ্যায় ঠিক মাগরিবের নামাজের আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কোথাও বলিনি যে এবাদতের এশিয়া কাপ শেষ। আমার কাছে এবাদতের ব্যাপারে জানতে চেয়ে ফোন করা হলে আমি বলেছি, আগামীকাল রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত কথা বলতে পারবো।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এশিয়া কাপে এবাদতের খেলা নিয়ে শঙ্কা

Update Time : ০৮:১২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩