ভারতের একাদশ কেমন হতে পারে? ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত

  • Reporter Name
  • Update Time : ০২:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • 288

স্পোর্টস ডেস্ক
এরই মধ্যে এক ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। প্রতিপক্ষ যেই হোক, উড়ন্ত সূচনা করেছে বাবর আজমের দল। দ্বিতীয় ম্যাচে আজ তারা মুখোমুখি ভারতের। রোহিত শর্মার দলের জন্য এই ম্যাচটিই প্রথম। সুতরাং, পাল্লেকেলে স্টেডিয়ামে কী তাহলে একটু এগিয়েই থাকবে পাকিস্তান?

এমন পরিস্থিতিতে আগেই একাদশ জানিয়ে রেখেছে পাকিস্তান। নেপালের বিপক্ষে উইনিং কম্বিনেশন ভাঙবে না তারা। ভারতের একাদশ কেমন হবে? সেটাই জানার অপেক্ষায় এখন ভক্ত-সমর্থকরা। যদিও একাদশ ঘোষণা না করলেও কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার পারফর্ম্যান্স চোখ ধাঁধানো। তার ওপর আরও একবার অধিনায়ক হিসেবে এশিয়া কাপে মাঠে নামছেন হিটম্যান। রিশাভ পান্ত ছাড়া কার্যত পূর্ণ শক্তির স্কোয়াডই হাতে পেয়েছেন তিনি। টুর্নামেন্টের আগে প্রস্তুতি সেরেছেন যথাযথভাবে। সব কিছুই বলা যায় অনুকূলে রয়েছে তাদের এবং এশিয়া কাপেও ভালো কিছু করে দেখানোর বিষয়ে আশাবাদী তারা।
তবে, এশিয়া কাপ জিততে হলে যে পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচটা আগে জিততে হবে? সে কারণেই বাবর আজমদের বিপক্ষে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত রোহিত। এশিয়া কাপ অভিযান শুরুর আগে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা টিম কম্বিনেশন থেকে ওপেনার হিসেবে নিজের ভূমিকা, সব বিষয়েই খোলামেলা আলোচনা করেন।
টপ অর্ডার ব্যাটার হিসেবে নিজের ভূমিকাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন রোহিত। তিনি স্পষ্ট জানান যে, টি-২০ ক্রিকেটে যেভাবে খেলেন, এশিয়া কাপে নিজের খেলার ধরণ বদলাতে চান। ভারত অধিনায়ক বলেন, ‘টপ অর্ডার ব্যাটার হিসেবে আমার ভূমিকা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ক্রিজে টিকে থেকে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়াই লক্ষ্য হবে আমার।’
রোহিত আরও বলেন, ‘যখন ছন্দে থাকি, আমি নিজের উইকেট ছুঁড়ে দিতে চাই না। টি-২০ খেলার সময় এ নিয়ে বিশেষ মাথাব্যাথা থাকে না। তবে ওয়ান ডে ক্রিকেটে নিজের উইকেটের মূল্য দেওয়া জরুরি। গত কয়েক বছরে ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলার প্রবণতা দেখা গিয়েছে আমার মধ্যে। তবে ওয়ানডে ক্রিকেটে ভারসাম্য নিয়ে আসতে হবে। টপ অর্ডার ব্যাটার হিসেবে আমার কাজই হল দলের জন্য যথাযথ মঞ্চ প্রস্তুত করা।’
কম্বিনেশন নিয়ে নির্দিষ্ট কোনও ইঙ্গিত দেননি রোহিত। তবে এটা জানান যে, পরিস্থিতি অনুযায়ী ক্রিকেট খেলাই হবে তাদের লক্ষ্য। ভারতের হাতে অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ রয়েছে বলেও জানান হিটম্যান।
তিনি বলেন, ‘গতকাল যে ম্যাচটি খেলা হয়েছে, সেদিকে তাকিয়ে সম্ভাব্য সব ধরণের কম্বিনেশনই প্রস্তুত রয়েছে। আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট অভিজ্ঞ। ব্যাটারদের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। ম্যাচের রাশ নিজেদের হাতে রাখার চেষ্টা করতে হবে। তবে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করাও জরুরি। আগ্রাসন জরুরি, তবে খেলোয়াড়রা বাইশগজে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে।’
ওপেনার হিসেবে রোহিত দলের জন্য শক্ত ভিত গড়তে চান বটে, তবে শাহিন আফ্রিদি প্রথম ওভারেই উইকেট তোলা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এখন দেখার যে রোহিত বনাম শাহিন আফ্রিদি ডুয়েলে কে কাকে টেক্কা দেন!

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভারতের একাদশ কেমন হতে পারে? ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত

Update Time : ০২:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩