‘
বিনোদন ডেস্ক
আগামী মে মাসে কান চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব’এর টিজার প্রকাশ করা হবে । মার্কিন সাময়িকী ‘ভ্যারাইটি’কে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগালএই তথ্য জানিয়েছেন।
শ্যাম বলেন, কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ এটি বিশ্বের বৃহত্তম বাজার- যেখানে অন্য যে কোনো উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন। সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ‘মুজিব’ সিনেমা মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 





















