বিনোদন ডেস্ক
ঢাকাই ছবির বর্ষীয়ন অভিনেত্রী আনোয়ারা গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। কয়েকদিন আগেই ব্রেন স্ট্রোক করেন তিনি । বর্তমানে তার শারীরিক অবস্থার এতটাই অবনতি যে, কাউকে চিনতে পারছেন না। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার এমন পরিস্থিতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে মুক্তি।
মুক্তি বলেন, ‘মায়ের অবস্থা ভালো নয়। কাউকে চিনতে পারছিলেন না কয়েকদিন ধরে। চোখেও ঝাপসা দেখছিলেন। কয়েকদিন আগে আম্মার ব্রেইন স্ট্রোক হয়। তখন থেকেই এ সমস্যা দেখা দেয়। আমাকেও চিনতে পারতেন না। এখন বাসাতেই চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।’ তিনি জানান, গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ারাকে। ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।
Reporter Name 





















