শরীফুল রাজকে নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদ

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • 119

বিনোদন প্রতিবেদক:

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ প্রদান করতে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিলে সেলিব্রিটি ক্রিকেট লিগের। তবে এর অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। এ খেলা নিয়ে তারকাদের মধ্যে মারামারির মতো অপ্রত্যশিত ঘটনা ঘটে।
বিনোদন অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো এ সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা। এটি নিয়ে নেটিজেনরা এখনো আলোচনায়-সমালোচনায় মগ্ন রয়েছেন।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত শনিবার এ টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মারামারির ঘটনায় সাময়িক স্থগিত করা হয়েছে শেষ দিনের খেলা। কিন্তু গত শুক্রবার রাতের ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে এখনো বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন শিল্পী ও কলাকুশলীরা। তারকারা একে অন্যদের দিকে অভিযোগের তির নিক্ষেপ করছেন। শোনা যাচ্ছে মীমাংসার কথাও।
এর মধ্যে বিনোদন ভুবনে খবর রটেছিল এ ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। শোনা যাচ্ছিল, সেদিন চিত্রনায়ক শরীফুল রাজ নাকি ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদের গায়ে পানিভর্তি একটি বোতল ছুড়ে মেরেছিলেন। সত্যি কী ঘটেছিল ঐদিন? এমন কথা অভিনেত্রী নিজেই জানালেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দিনের ঘটনা উল্লেখ করে মৌসুমী হামিদ লেখেন, ‘আমি আহত হই নাই। কে বা কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি জানি না। শরীফুল রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে। বোতলটি ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ, আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ করে বোতলটি তিনি ছুড়ে মারেননি; বরং যারা উত্তেজিত ছিলেন, তাদের রাজ ঠেকানোর চেষ্টা করছিলেন।’
এ ঘটনা নিয়ে সামাজিকভাবেও বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মৌসুমী হামিদকে। কেউ কেউ ফোন দিয়ে তার শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। এতে তিনি বিব্রত। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কেন শুধু শুধু বারবার আমাকে কেন্দ্র করে এ ঘটনা ছড়ানো হচ্ছে, এটা আমি জানি না। কাল থেকে এখন পর্যন্ত অসংখ্য মানুষ আমাকে কল দিয়েছেন, যারা আমাকে ভালোবাসেন। সবাই চিন্তিত হয়েই কল দিয়ে খবর নিচ্ছেন আমি ঠিক আছি কি না। আমি নিজেও ভাবিনি এত মানুষ আমাকে ভালোবাসেন। আমরা সবাই মানুষ এবং প্রত্যেকেই আলাদা মানুষ। আপনাদের কাছে অনুরোধ, একজনকে দিয়ে সবাইকে বিবেচনা করবেন না। আর বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।’
সেলিব্রিটি ক্রিকেট লিগের (সিসিএল) দ্বিতীয় দিনের খেলায় পরিচালক দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়দের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনা মামলা পর্যন্ত গড়িয়েছে। তবে কোন থানায় কাদের নামে মামলা করা হয়েছে তা জানাননি আয়োজকেরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

শরীফুল রাজকে নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদ

Update Time : ০১:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩