কেন গায়ক টুটুলের সঙ্গে বিচ্ছেদ হলো, জানালেন তানিয়া

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • 164

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী তানিয়া আহমেদ ও গায়ক এস আই টুটুলের দীর্ঘ দুই দশকের সংসারের বিচ্ছেদ হয় ২০২১ সালে। কি কারণে এটা ঘটল তা নিয়ে এতদিন তাদের কেউ মুখ খোলেননি। কেন বিচ্ছেদ হলো— সম্প্রতি সেই প্রসঙ্গে এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে বোঝাপড়া না হওয়া থেকেই এই বিচ্ছেদ।
সেই ভিডিওতে নিজের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি মিডিয়ার তারকা দম্পতিদের নিয়েও মন্তব্য করেন তানিয়া। তিনি জানান, মিডিয়ার অনেকের ব্যক্তিগত জীবন সম্পর্কেই জানেন। যারা বাইরে একরকম ও ভেতরে ভেতরে অন্য রকম। তবে কোন তারকা ও তারকা দম্পতির কথা বলেছেন, সেটা অবশ্য তিনি উল্লেখ করেননি।
ভিডিও বার্তায় তানিয়া বলেন, আমি মিডিয়ার অনেকের পার্সোনাল লাইফ সম্পর্কে জানি। তারা একসঙ্গে হাসছে, খেলছে, ঘুরছে–ফিরছে কিন্তু তাদের ভেতর যে কতটা তোলপাড়, সেটা কেউ জানে না। তাদের জন্য অনেকেই দোয়া করছে, বলছে সুখী পরিবার, কিন্তু ভেতরের খবর কেউ জানে না। এটা দর্শকদের জন্য বলছি। আমার জায়গা আমি স্ট্রংলি বলেছি।
তিনি আরও বলেন, সব মেনে একসঙ্গে থাকতে হলে মিথ্যা বলতে হবে। মানুষের সামনে, ক্যামেরার সামনে মিথ্যা বলতে হবে। ক্যামেরার সামনে বলতে হবে জান–কলিজা। একসঙ্গে সেলফি দিচ্ছি। আবার বাসায় গিয়েই তোলপার, পরবর্তী সময়ে ঝগড়ায় মত্ত হচ্ছে। দুজনের ভেতর মনের কোনো মিল নেই। এটার চেয়ে আমার কাছে মনে হয় সত্য বলাই দরকার। দিন শেষে হিসাব দিতেই হবে।
তারকা বদলে যায়। তখন সম্পর্কগুলো রং হারায়। এর কারণ তারকা বনে যাওয়া। নিজের সম্পর্কের ক্ষেত্রেও এমন কথা বলেছেন তানিয়া।
অভিনেত্রী বলেন, যখন কেউ তারকা হয়ে যায়, তখন সে বুঝতে পারে না তার বদলটা কীভাবে হয়ে যায়। আমি মানুষজনের সামনে গিয়ে হাসাহাসি করতে পারবই। কারণ, আমি অভিনেত্রী। কিন্তু যেখানে মমতা নেই, মায়া নেই। মায়াটা কেন ছুটে গেছে, এটা বলতে পারি না। অনেক আবেগ নিয়ে আমরা অনেক কিছুটি বলতে পারি, আবেগ নিয়ে যখন কাজ করি, তখন মনে হয় এটা না হলে বাঁচব না। কিস্তু বাস্তবতা ভিন্ন।
জানা গেছে, বিচ্ছেদের আট মাসের মাথায় টুটুল শারমিনকে বিয়ে করেন। সেই সময় গায়ক গণমাধ্যমে বলেছিলেন, ‘তানিয়ার সঙ্গে আমি পাঁচ বছর সেপারেট ছিলাম। গত বছর আমাদের অফিশিয়াল ডিভোর্স হয়।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

কেন গায়ক টুটুলের সঙ্গে বিচ্ছেদ হলো, জানালেন তানিয়া

Update Time : ০২:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩