‘বারো ভাতারি’ গানটি আমি গাইনি : আসিফ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • 121

বিনোদন ডেস্ক
নিজের নাম ও কণ্ঠ নকল করে গান প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির উপর ক্ষোভ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর।
আসিফের অভিযোগ, ‘আমার বন্ধুর মনটা বড় বারো ভাতারি’ শিরোনামের একটি গান প্রকাশ করে সেখানে তার ছবি জুড়ে দেওয়া হয়েছে। যে গানটিতে তিনি কণ্ঠেই দেননি। ম্যাক্স রহমান নামের একজন এই কাজ করে গানটি ইউটিউবে প্রকাশ করেছেন। যা তার নজরে এসেছে।
পুরো বিষয়টি নিয়ে ক্ষুব্ধ আসিফ শনিবার তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, আমি বিএনপির রোডমার্চের গানও গাইনি, আবার আওয়ামী উন্নয়ন বন্দনার পদ্মা সেতুর গানও গাইনি। এর আগে একটা হিন্দি গান গেয়ে আমার নাম ও ছবি জুড়ে দেওয়া হয়েছিল। আজকে সকালে একজন পাঠাল ‘বারো ভাতারির গান’। এই গানটিও আমি গাইনি অথচ আমার নাম ও ছবি জুড়ে দেওয়া হয়েছে।
ম্যাক্স রহমান নামের ওই ব্যক্তির নেশা কণ্ঠ নকল করা, এমনটা জানিয়ে আসিফ আরও লিখেছেন- পদ্মা সেতু এবং বিএনপির রোড শো থিম সংয়ের এই গায়ক একই সঙ্গে আওয়ামী লীগ- বিএনপির জয়গান গাইতে সক্ষম। সে নকলও গায়, অশ্লীলও গায়। বিএনপির রোড শো’সহ সব প্রোগ্রামে তাকে এখন নিয়মিতই দেখি। আমার কণ্ঠ নকল করা তার নেশা, তাতে অসুবিধা নাই। সমস্যা হচ্ছে আমার ছবি আর নাম ব্যবহার নিয়ে- এটা জোচ্চোরের কাজ।
শ্রোতাদের উদ্দেশে আসিফ লেখেন, আগের তুলনায় আমি এখন যথেষ্ট শান্ত, হুটহাট রেগেও যাই না। আবার আইনগত ব্যবস্থা নেওয়ার মত সময় আর মানসিকতাই নাই। যে আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে তার বিরুদ্ধেই কোন অ্যাকশন নেইনি। সমাজে এসব ভাইরাস কালে কালে আসে, পৃষ্ঠপোষকও নিকটজন। ফেসবুকের মত পাবলিক প্লেসে এই ইস্যুটা তুলে ধরলাম। ভদ্রলোক হয়ে গেছি মানে আমি দূর্বল নই, শুধু কাদায় গিয়ে শুয়োরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে নিজের গায়ে কাদা মাখাতে চাইনা। এই ধরনের অসভ্য উপদ্রবগুলো থাকবেই, আমার শ্রোতারা বিভ্রান্ত হবেন না আশা করি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

‘বারো ভাতারি’ গানটি আমি গাইনি : আসিফ

Update Time : ০১:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩