কবি নজরুলের গান নিয়ে কটাক্ষের মুখে এ আর রহমান

  • Reporter Name
  • Update Time : ০২:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • 144

বিনোদন ডেস্ক
বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহকপাট’ গানটি উপমহাদেশের অনেক আন্দোলনে অস্ত্র হিসেবে কাজ করছে। যুগ যুগ ধরে বিপ্লবীদের প্রেরণা জুগিয়েছে এ গান। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এটি মুক্তি যোদ্ধাদের উদ্দীপ্ত করেছে। কাজী নজরুল ইসলামের এই গান অনেক শিল্পীই গেয়ে আলোচিত ও জনপ্রিয় হয়েছেন। নতুন প্রজন্মের অনেক শিল্পী এ গানটি এখনো কণ্ঠে ধারণ করছেন। ‘কারার ঐ লৌহকপাট’ গানটি ভারতে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদের গান হিসেবে ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এ গানটি এবার নতুন করে আলোচনায় এসেছে। ঈশান খট্টর এবং মৃণাল ঠাকুর অভিনীত পিপ্পা সিনেমায় এ গানটি ব্যবহার করা হয়েছে। তবে গানটি রিমেক করা হয়েছে। আর এখানেই ঘটেছে বিপত্তি। গানটি রিমেক করেছেন উপহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমান। তার নতুন গানের রিমেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ঐ লৌহকাপাট’ -এর যেভাবে নতুন ভার্সন তৈরি করেছেন রহমান তা মেনে নেওয়া যায় না। গানটি নিয়ে নেটিজেনদের একাংশের বক্তব্য, ‘একমাত্র যারা গানটি আগে শোনেনি এবং তার অর্থ জানেন না, কেবল তাদেরই নতুন ভার্সন ভালো লাগতে পারে।’ গানটি প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী বলেছেন, ‘এ আর রহমানকে অসম্মান না করেই বলছি আমি এই সুর কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কবি নজরুলের গান নিয়ে কটাক্ষের মুখে এ আর রহমান

Update Time : ০২:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩