ঝিনাইদহে ভ্যানচোরকে পিটিয়ে হত্যা – অতঃপর র‍্যাবের হাতে আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • 351

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিনাকুন্ডতে ভ্যানচুরি করে পালানোর সময় আশান নামক এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামী লিটন কে গ্রেফতার করেছে র‍্যাব -৬ এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল। র‍্যাবের পাঠানো তথ্যে জানা যায় , ০৭ জুন মঙ্গলবার  আনুমানিক রাত ০৩ টায়   লিটন মোল্লার আলমসাধু গাড়ি তার বসত বাড়ির সামনে থেকে আশান (৪৫)নামে এক যুবক চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন  লিটন হোসেন এর নেতৃত্বে গাড়ি চোরকে আটক করে গণপিটুনি দেয় এবং আশান মারা যায়। পরবর্তীতে তার স্ত্রী  তাছলিমা খাতুৎ বাদী হয়ে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তথ্য পেয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

পরবর্তীতে  ১১ জুন শনিবার গোপন তথ্যের ভিত্তিতে এ হত্যা মামলার প্রধান আসামী কালিগঞ্জ থানাধীন নিমতলা বাজার থেকে সকাল ০৮ টা ৩০ মিনিটে  অভিযান পরিচালনা করে মোঃ লিটন হোসেনকে আটক করে। লিটন কাপাশহাটিয়া গ্রামের  ও হরিনাকুন্ড থানার  মোঃ রফিকুল ইসলাম মোল্লার ছেলে ।

র‍্যাব সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ঘটনার সাথে  সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং তাকে ঝিনাইদহ’র হরিনাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঝিনাইদহে ভ্যানচোরকে পিটিয়ে হত্যা – অতঃপর র‍্যাবের হাতে আটক

Update Time : ১২:৩৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২