বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ আহত – ৩

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • 202

জয়দেব কুমার দাস:

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যান সংঘর্ষে তিনজন গুরুত্বর আহত হয়েছে। সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া – নাটোর মহাসড়কের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত তিনজন নাটোর জেলার সিংড়া উপজেলার বড় সাঁইল গ্রামের হানিফ মিয়া (৭০), জাহিদুল ইসলাম (৬০) ও ফরিদুল ইসলাম (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একতা পরিবহনের ঢাকা -জ-৩৯৬৮ যাত্রীবাহী বাস ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ছিটকে পরে গুরুত্বর আহত হন অটোভ্যানে থাকা তিন যাত্রী । পরে স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার বাস ও অটোভ্যান থানা হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় গুলি, খুন ও হামলার ধারাবাহিকতা, বাড়ছে নিরাপত্তাহীনতা

বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ আহত – ৩

Update Time : ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪