Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের প্রথম ম্যাচে কেমন হবে মুস্তাফিজদের একাদশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • 135

স্পোর্টস ডেস্ক
মাথিশা পাথিরানা নেই। চিপকের চিন্নাস্বামী স্টেডিয়ামে ডেথ ওভারে কাজে লাগতে পারে মুস্তাফিজুর রহমানের বুদ্ধিদীপ্ত স্লোয়ার। আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজের খেলার সমীকরণ এটিই। লঙ্কান পেসার পাথিরানা ছিটকে গিয়েছেন। বেঙ্গালোরের আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিপক্ষে মুস্তাফিজকে একাদশে চাইতে পারে চেন্নাই, এমনটাই ভাবনা বাংলাদেশের সমর্থকদের।
চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচেই দেখা হচ্ছে আইপিএলের দুই হট ফেবারিট দলের। চেন্নাই সুপার কিংস বর্তমান এবং রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন। অন্যদিকে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিদের বেঙ্গালোর শিরোপা না পেলেও আক্ষরিক অর্থেই বড় দল।
কিন্তু মুস্তাফিজের দলে থাকার পথ খুব একটা সহজ নয়। চার বিদেশির ক্ষেত্রে রাচীন রবীন্দ্র, ড্যারেল মিচেলের জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত। লঙ্কান রহস্যময় স্পিনার মাহিশ থিকশানাও পছন্দের তালিকায় এগিয়ে থাকবেন। মুস্তাফিজের জায়গা পেতে হলে লড়তে হবে মঈন আলীর সঙ্গে। দীপক চাহার, শার্দুল ঠাকুরের পাশাপাশি তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজকে।
আর তা যদি না হয় তবে মঈন আলীর জায়গা পাওয়া নিশ্চিত। আবার গত আইপিএলে ফর্ম ফিরে পাওয়া আজিঙ্কা রাহানেকেও একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। মহেন্দ্র সিং ধোনি নিজেই হয়ে যেতে পারেন ইম্প্যাক্ট খেলোয়াড়। সেক্ষেত্রে রাহানেকে দেখা যেতে পারে শুধুমাত্র ব্যাটিংয়ে।
দুই দলেই ব্যাটিং শক্তিমত্তা দারুণ। চেন্নাইয়ে থাকছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে, রাচিন রবীন্দ্র, মঈন আলী এবং রবীন্দ্র জাদেজার মতো হার্ডহিটার ব্যাটার। বেঙ্গালোরের তালিকাটা আরও সমৃদ্ধ। অধিনায়ক ফাফ ডু প্লেসির দলে আছেন সময়ের সেরা ব্যাটার বিরাট কোহলি। ক্যামেরন গ্রিন এবং দিনেশ কার্তিকের পাশাপাশি আছেন বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তরুণ ভারতীয় রজত পতিদারকেও রাখতে হবে হিসেবের মাঝে।
দুই দলের চিন্তা দুই রকম। ডেভন কনওয়েকে অনেক আশা নিয়ে দলে নিয়েছিল চেন্নাই। কিন্তু ইনজুরির কারণে তার খেলা হচ্ছে না। সেই শূন্যস্থান নিয়ে ভাবতে হচ্ছে তাদের। এক্ষেত্রে ভরসা হতে পারেন আজিঙ্কা রাহানে। গত আইপিএলে নতুন করে নিজেকে চিনিয়েছিলেন তিনি। আর আরিসিবির চিন্তা তাদের বোলিং লাইনআপ। বিশেষ করে স্পিন আক্রমণে খানিক পিছিয়ে আছে তারা।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, রাচীন রবীন্দ্র, ড্যারেল মিচেল, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শার্দুল ঠাকুর, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাহিশ থিকসানা। বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ক্যামেরন গ্রিন, রজত পতিদার, মহিপাল লামরোর, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, লকি ফার্গুসন, মোহাম্মদ সিরাজ, করণ শর্মা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আইপিএলের প্রথম ম্যাচে কেমন হবে মুস্তাফিজদের একাদশ

Update Time : ০৫:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪