বিনোদন ডেস্ক
এই প্রথমবার কোনো মারাঠি চলচ্চিত্রের তারকাকে টালিউডের সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। সিনেমা নাম ‘ভামিনী’। মারাঠি তারকা উমাকান্ত পাতিলের এটি প্রথম অন্য ভাষার কাজ।
এর আগে তাকে জওয়ান, গাঙ্গুবাই কাঠিয়াওয়াদি, সারকাস, সিম্বা এবং মালাঙ্গের মতো সিনেমায় কাজ করছেন উমাকান্ত। এছাড়াও এ সিনেমায় প্রথমবারের জন্য জুটি বাঁধতে দেখা যাবে টালিউড তারকা প্রিয়াঙ্কা এবং তথাগতকে।
এ সিনেমায় দর্শকদের জন্য একাধিক চমক অপেক্ষা করছে। এতে প্রথমবার গমীরা নর্তকী রূপে ধরা দেবেন প্রিয়াঙ্কা। এর আগে কখনো কোনো বাংলা চলচ্চিত্রের অভিনেত্রীকে এইরূপে দেখতে পাওয়া যায়নি। সিনেমার প্রধান চরিত্র অর্থাৎ নৃত্যকলার সঙ্গে জড়িত।
সিনেমার প্রধান চরিত্র সুহিতা একজন কলেজের অধ্যাপিকা। তার বাড়িতে আশ্রিতা তিনজন মেয়ে বাহা, মুন্নি আর মেঘা সকলে মিলে ‘গমীরা’ নাচের দল চালায়। আর সেই গমীরার আড়ালে সমাজের বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে তারা লড়াই করে।
হঠাৎ শহরে নিয়ম বহির্ভূতভাবে এক ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এর উপর। যার প্রভাবে অনেক বাচ্চা মেয়ে ও নারী ধীরে ধীরে মারা যেতে থাকে। সুহিতা ও তার দলের বিরুদ্ধে লড়াই শুরু করে।
তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সুহিতার বন্ধু ও কলিগ কমল আর স্পেশাল পুলিশ অফিসার ইন্দ্র। সুহিতারা কি পারবে এই চক্রের প্রধানকে খুঁজে বের করতে, সেই নিয়েই সিনেমার মূল গল্প।
ব্রেকিং :
‘জওয়ান’ খ্যাত অভিনেতার সঙ্গে প্রিয়াঙ্কা সরকার
-
Reporter Name - Update Time : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- 185
জনপ্রিয়























