জয়দেব কুমার দাস, জেলা প্রতিনিধি বগুড়া:
বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম চাকু, হাতুড়ী, হাসুয়া, রিভলবার, খুর, রশি, চামড়ার ব্যাগ উদ্ধার করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল এলাকার আজিজুল সাকিদারের ছেলে মেহেদী হাসান আকাশ (২০), মন্ডলপাড়া গোলাম মোস্তফার ছেলে শাহিনুর রহমান শাহিন (২৫), সঞ্জয়পুর এলাকার ছানোয়ার প্রামাণিকের ছেল শাকিল শান্ত (২৪), কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামের মৃত রহেদের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া (৩২), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের তাইফুল ইসলাম টুকুলের ছেলে হৃদয় হোসেন (২৪), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইসতিয়াক আহম্মেদ সিহাব (২৪) ও সান্তাহার পৌর শহরের সাঁতাহার প্রবাসীপাড়া আনোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম জয় (২৪)।
ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, বুধবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন ব্রীজের উপরে বেশ ক’জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম ৩টি হাতুড়ী, ১টি হাসুয়া, ২টি বার্মিজ চাকু, ১টি খেলনা রিভলবার, ১টি ফোল্ডিং স্টীলের খুর, ০৫টি সার্জিকাল মাক্স, ১টি রশি, ১টি চামড়ার ব্যাগ, ৪টি মোবাইল সেট ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
Reporter Name 




















