Dhaka ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলের পুটখালিতে ইউপি সদস্য কে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • 400

তামিম হোসেন সবুজ,

বেনাপোল(যশোর):

যশোরের শার্শার বাঁগআচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলু (মেম্বার) কে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাত নয়টা ৪৫ মিনিটে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজারে এ ঘটনায় ঘটে। আশানুজ্জামান বাবলু মহিষাকুড়া গ্রামের রাহজান মোল্লার ছেলে। এবং বর্তমান বাগঁআচড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

স্বজনেরা জানায়, বেনাপোল বালুন্ডা বাজারের ভাই ভাই ফার্ণিচার দোকানের সামনে বাবলু অবস্থান করছিলেন। এমন সময় একদল সন্ত্রাসী এসে প্রথমে বোমার বিস্ফোরন ঘটায় পরে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বাবলুকে। এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

নাভারন সার্কেল এ এস পি জুয়েল ইমরান বলেন, এলাকায় সাড়াসি অভিযান চলছে,, অতি দ্রুত দোষিদের আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আরও জানান, বাবলু নিজেও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে থানায় ১২ টি মামলা রয়েছে।

অপর একটি সূত্র জানায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে বিরোধ চলছিলো বাবলুর। আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকান্ড ঘটতে পারে ধারনা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বেনাপোলের পুটখালিতে ইউপি সদস্য কে কুপিয়ে হত্যা

Update Time : ০২:৩৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২