নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষকে শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকেলে ধ্রুব এষকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপে আইসিইউতে ভর্তি করা হয়।
ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও তিনি লেখালেখিও করেন। ইতোমধ্যে তিনি প্রায় ৩৫০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন। ১৯৯০-এর পর তিনি বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন।
ব্রেকিং :
প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ আইসিইউতে
-
Reporter Name - Update Time : ০৬:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- 223
জনপ্রিয়
























