বিনোদন ডেস্ক
ক্রিকেটে যেমন ভারতে শচীন টেন্ডুলকার নাকি বিরাট কোহলি, সেরার লড়াইয়ে কে এগিয়ে? এই তর্ক বহুদিনের। বলিউডেও দুইজনকে ঘিরে ঠিক এমনই তর্কে জড়ান তাদের ভক্তরা। একজন বলিউড বাদশাহ শাহরুখ খান, অন্যজন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
এই দুই তারকার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। সেটা হোক সম্পত্তি কিংবা পারিবারিক জীবন। বলিউডের প্রভাবশালী এই দুই তারকার সম্পত্তির পরিমাণ কেমন, সেটা নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টিভি নাইন।
সেই প্রতিবেদন অনুসারে, বচ্চন পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৫০০০ কোটি টাকা। এর মধ্যে অমিতাভের সম্পদের পরিমাণ ৩১১০ কোটি টাকা। এ বছর দীপাবলির আগেও অভিনেতার নিজ সম্পত্তির মূল্য ছিল ৩১৬০ কোটি টাকা। প্রায় ৬০ কোটি টাকা মূল্যের বাড়ি ‘প্রতীক্ষা’ তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে।
অন্যদিকে শাহরুখ খান মাত্র ১৫০০ টাকা পকেটে নিয়ে মুম্বাইতে এসেছিলেন। ২০০ টাকা ট্যাক্সিকে রাস্তায় ঘুরেছেন। সেই ছেলেই নিজেকে নিয়ে গেছেন বলিউড বাদশহার আসনে। বর্তমানে শাহরুখের সম্পত্তির পরিমাণ প্রায় ৭ হাজার কোটির। অমিতাভ বচ্চনের থেকে প্রায় ৪০০০ কোটি টাকা বেশি সম্পত্তির মালিক তিনি।
এই দুই তারকার গাড়ির তালিকায় রয়েছে রোলস রয়েস, বেন্টলি, বুগাতি, বিএমডাব্লিউ, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজারের মতো দামি দামি সকল কালেকশন। নিত্যনতুন গাড়ি কিনে সংগ্রহে রাখতে পছন্দ করেন শাহরুখ নিজেও।
এখানেই শেষ নয়। বহু পণ্যর ব্রান্ড অ্যাম্বাসেডর শাহরুখ-অমিতাভ দুজনেই। সেখান থেকেও কোটি টাকা আয় দুই তারকার। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও তাদের নিয়মিত আয় হয়ে থাকে।
শাহরুখ খান ও অমিতাভ বচ্চন বহু ছবি একসঙ্গে করেছেন। তাদের জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়। বলিউডের অন্যতম দুই স্তম্ভ বলা হয় দুজনকে। ৫০ বছর পেরিয়ে আজও বলিউডে রাজত্ব করছেন অমিতাভ। অন্যদিকে শাহরুখের ক্যারিয়ারও তিন দশক পার করে ফেলেছে। এখনও পর্যন্ত বলিউডের সবচেয়ে আয় যেই সিনেমা, সেই ‘জওয়ান’ও রয়েছে শাহরুখ খানের দখলে।
ব্রেকিং :
শাহরুখ নাকি অমিতাভ, সম্পত্তির দিক থেকে এগিয়ে কে?
-
Reporter Name - Update Time : ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- 122
জনপ্রিয়
























