নগরীতে মাদকসহ চার পু‌লিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • 200

খুলনা অফিসঃ

খুলনার দুইটি পৃথক থানা এলাকা থেকে মাদকসহ চার পু‌লিশ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর ডিবি। নগরীর দৌলতপুর ও সোনাডাঙ্গা থানায় মাদক আইনে তাদের চারজনের বিরুদ্ধে পু‌লিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ১জুন শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে দৌলতপুর রেহানা ফি‌লিং স্টেশনে সংলগ্ন শহীদু‌ল স্টোরের পাশ থেকে তাদের দেহ তল্লাশী করে নগর ডি‌বি পু‌লিশ ৪০ পিছ ইয়াবা উদ্ধার করে।

দৌলতপুর থানা থেকে তথ্য মিললেও মেলে‌নি সোনাডাঙ্গা থানা থেকে। তথ্য নিয়ে রী‌তিমতো লুকোচু‌রি করে সোনাডাঙ্গা থানা পু‌লিশ। দৌলতপুর থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মামলার বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। তি‌নি বলেন, পু‌লিশ সদস্য আ‌শিকুর রহমান ও গিয়াস উ‌দ্দিন দুইজন পু‌লিশ লাইনে কর্মরত ছিলেন। বর্তমানে তারা সম‌য়িক বরখাস্ত রয়েছে। তারা সেখানে মাদক বি‌ক্রির উ‌দ্দেশ্যে অবস্থান কর‌ছিলেন বলে ডি‌বি পু‌লিশ জানায়। শ‌নিবার ডি‌বির এস আই বিধাননচন্দ্র রায় বাদী হয়ে তাদের দুইজনকে আসা‌মি করে থানায় মামলা দায়ের করেন, যার নং ৫।

এ‌দিকে ডি‌বি পু‌লিশ প‌রিদর্শক তপন সিংহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পু‌লিশ সদস্য বলে নি‌শ্চিত করেছেন। অপর‌দিকে সোনাডাঙ্গা ইসলামীয়া কলেজ রোড থেকে অপর দুইজন পু‌লিশ সদস্য গ্রেপ্তার হলেও থানা পু‌লিশ তথ্য দিতে গিয়ে লুকোচু‌রি করে। ওই থানার অ‌ফিসার ইনচার্জ (তদন্ত) না‌হিদ মৃধা নি‌শ্চিত করে বলতে পারে‌নি যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পু‌লিশ সদস্য। এবং তথ্য দিতে গিয়ে করেন তাল বাহানা।

উল্লেখ্য, পুলিশ সদস্য ৪জনের বিরুদ্ধে সোনাডাঙা ও দৌলতপুর থানায় ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকসহ চার পু‌লিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।

Update Time : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২