Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত লামিচানে নির্দোষ, খেলতে পারবেন বিশ্বকাপে

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • 202

স্পোর্টস ডেস্ক
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গত জানুয়ারিতে আট বছরের কারাদণ্ড দেওয়া হয় সন্দ্বীপ লামিচানেকে। এবার তিনি উচ্চ আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন। ফলে আসন্ন বিশ্বকাপে খেলতে বাধা নেই নেপালের এই লেগস্পিনারের।
১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের মামলায় কাঠমান্ডুর জেলা আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন লামিচানে। এরপর উচ্চ আদালতে আপিল করেন। বুধবার পাটান হাইকোর্টের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।
শুধু কারাদণ্ড নয়, ভুক্তভোগী তরুণীকে ২ লাখ রুপি এবং বাড়তি ৩ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল লামিচানেকে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে আর কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের ইতিহাস গড়া লামিচানে শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ঢুকে যেতে পারেন। নেপাল বিশ্বকাপে পড়েছে বাংলাদেশের সঙ্গে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে বাকি দুই দল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত লামিচানে নির্দোষ, খেলতে পারবেন বিশ্বকাপে

Update Time : ০৭:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪