Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠমান্ডু টেনিসে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশের মেয়েরা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • 164

বিশেষ সংবাদদাতা
নেপালের কাঠমান্ডুতে চলমান এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশের বালিকা দল ব্রোঞ্জ পদক জিতেছে। ২০ মে শুরু হওয়া প্রতিযোগিতা শেষ হবে ২৪ মে শুক্রবার।
প্রতিযোগিতায় স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার চতুর্থ দিনে বাংলাদেশের বালিকা দল শ্রীলঙ্কার বিপক্ষে ০-৩ ম্যাচে এবং বালক দল ০-৩ ম্যাচে পাকিস্তানের নিকট পরাজিত হয়।
বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ১-৬, ৬-৪, ২-৬ গেমে শ্রীলঙ্কার অং সানুথি লিয়াং এর নিকট এবং জান্নাত হাওলাদার ২-৬, ০-৬ গেমে হিওয়া সাহানসা দামসিলুনির নিকট পরাজিত হন।
দ্বৈতের খেলায় বাংলাদেশ মাসতুরা আফরিন ও সারা আল জসিম জুটি ১-৬, ৪-৬ গেমে হিওয়া সাহানসা দামসিলুনি ও পাথিরাজা হিওয়াওয়াসামার কাছে পরাজিত হন। বালিকা দল ৪ ম্যাচ খেলে মালদ্বীপ ও নেপালকে হারায় এবং ভারত ও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেছে।
বালক এককের প্রথম ম্যাচে বাংলাদেশের মোহাম্মদ হায়দার ১-৬, ১-৬ গেমে পাকিস্তানের রশিদ আলীর নিকট এবং বাংলাদেশের মো. জোবায়ের ইসলাম ১-৬, ০-৬ গেমে পাকিস্তানের মোহাম্মদ সাইয়ানের কাছে হেরে গেছেন।
দ্বৈতের খেলায় বাংলাদেশের ফাহিম হোসেন সৌরভ ও মো. জোবায়ের ইসলাম জুটি ১-৬, ১-৬ গেমে পাকিস্তানের রশিদ আলী ও খান মোহাম্মদ জোনায়েদের কাছে হেরেছে। বাংলাদেশ বালক দল শুক্রবার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কাঠমান্ডু টেনিসে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশের মেয়েরা

Update Time : ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪