মতিউর রহমান, খুলনা
খুলনা জেলার রুপসা থানাধীন বাঘমারা রুপসা ফুয়েল সাপ্লাই ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ১০৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শনিবার খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খুলনা জেলার রুপসা থানাধীন বাঘমারা এলাকায় গ্রেফতারকৃত ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা মো. মিঠু শিকারী (৪২) নামে একজনকে গ্রেফতার করে।
এ সময় তারা আসামীর কাছ থেকে ১ হাজার ৮০ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
Reporter Name 
























