তোমার প্রথম থেকে শেষ সিনেমার সঙ্গে আমি জড়িত, শাকিবকে মিশা

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • 191

বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মঙ্গলবার (২৮ মে) ছিল এই নায়কের ক্যারিয়ারের রজতজয়ন্তী। এদিন ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় সিক্ত হয়েছেন তিনি।
তাদের মধ্যে ছিলেন শাকিব খানের দীর্ঘদিনের সহকর্মী মিশা সওদাগর। প্রায় দুই যুগের বেশি সময়ের ক্যারিয়ারে একসঙ্গে বিভিন্ন সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন এই জুটি। যে কারণে শাকিবের ক্যারিয়ারের রজতজয়ন্তী তাকে শুভেচ্ছা জানাতে ভুলেননি এই অভিনেতা।
ফেসবুকে শাকিবের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মিশা লিখেছেন, তোমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত শেষ শুটিং করা সিনেমার সঙ্গে আমি জড়িত। আমার তিন যুগের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, সফলতার জন্য সবাই কঠোর পরিশ্রম করে। কিন্তু সফলতা পাওয়ার পর তোমার মত তুফানি পরিশ্রম করতে আমি কাউকে দেখিনি।
এখানেই থামেননি অভিনেতা। শাকিবের আগামী দিনের মঙ্গল কামনা করে এই তারকা লিখেছেন, ২৫ পেরিয়ে ২৬ এর সফল অগ্রিম শুভেচ্ছা। সুস্থ থাকো, চলচ্চিত্রকে এমন করেই ভালোবাসো।
মিশার সেই পোস্টে ভক্তরাও দুই তারকাকেই শুভেচ্ছা জানিয়েছেন। আগামীতেও তাদেরকে একসঙ্গে নতুন ছবিতে কাজ করতে দেখতে চেয়েছেন।
এদিকে আগামী ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘তুফান’। ইতোমধ্যে নির্মাতা রায়হান রাফীর এই সিনেমার শুটিং ও ডাবিং শেষ হয়েছে। ভারতে প্রায় ৪১ দিন ধরে চলেছে এই সিনেমার শ্যুটিং।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ‘তুফান’র প্রথম গান ‘লাগে উরাধুরা’ প্রকাশ্যে এসেছে। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ’র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।
২ মিনিট ৪৫ সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাঁপন ধরিয়েছেন শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রথমবারের মতো শাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

তোমার প্রথম থেকে শেষ সিনেমার সঙ্গে আমি জড়িত, শাকিবকে মিশা

Update Time : ০৮:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪