শাকিবের ‘তুফান’ সিনেমায় যে চরিত্রে দেখা যাবে চঞ্চলকে

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • 120

বিনোদন প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুফান’ সিনেমা। এরই মধ্যে এটি বেশ আলোচনায় এসেছে। টিজার ও দুটি গান প্রকাশের পরপর সিনেমাটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে কয়েকগুণ।
‘তুফান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। টিজারে শাকিব-চঞ্চলের যুগলবন্দি পছন্দ করেছেন দর্শকরা।
এ সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে শাকিবকে। টিজারেও বিধ্বংসী এক রূপেই হাজির হয়েছেন শাকিব। রীতিমতো তাণ্ডবলীলা চালিয়েছেন একের পর এক দৃশ্যে। সিনেমাটির টিজার এরই মধ্যে বাংলাদেশের পাশাপাশি ভারতেও আলোচনা তৈরি করেছে।
এদিকে সিনেমায় চঞ্চল কে আর কোন কোন রূপে দেখা যাবে তা- এখনই খোলাসা করছে না প্রযোজনা প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে চঞ্চলও বিশদ জানাতে চাননি গণমাধ্যমকে। শুধু এতটুকুই বললেন, ‘এখনই চরিত্র সম্পর্কে বললে মজা নষ্ট হয়ে যাবে। তবে চরিত্রটির অনেক গুরুত্ব আছে। তাছাড়া চরিত্রটি আমার পছন্দ না হলে তো করতামই না।’
‘তুফান’ সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, এতে পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। কিন্তু সিনেমাটি মুক্তির আগে বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাইছে না।
‘তুফান’ সিনেমায় শাকিব খান ও চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী, বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাউসুল আলম শাওনসহ বহু দর্শকপ্রিয় মুখ। সিনেমাটির প্রযোজনায় আছে আলফা আই, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর এসভিএফ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শাকিবের ‘তুফান’ সিনেমায় যে চরিত্রে দেখা যাবে চঞ্চলকে

Update Time : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪