নবাবি কায়দায় পা তুলে শুয়ে আছে রোনভ, ছেলেকে প্রকাশ্যে আনলেন জিৎ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • 185

বিনোদন ডেস্ক
টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ গত বছর ১৬ অক্টোবর দ্বিতীয়বার বাবা হয়েছেন। মেয়ে হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হয়েছেন জিৎ ও তার স্ত্রী মোহনা। ছেলের জন্মের পর প্রায় ৮ মাস কেটে গেলেও তাকে আড়ালেই রেখেছিলেন তিনি। ছেলের নাম রেখেছেন রোনভ। তবে সিনেমা ‘বুমেরাং’ মুক্তি পেতেই ছেলেকে প্রকাশ্যে আনলেন এ অভিনেতা।
জিতের পৃথিবী মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত। কোনো রকম সিনেমার পার্টি কিংবা প্রিমিয়ার, কোথাও দেখা যায় না এ অভিনেতাকে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। নিজের পরিবারের নতুন সদস্যকে যে কিছুটা রেখে ঢেখেই প্রকাশ্যে আনবেন তেমনটাই সবাই মনে করেছিল।
প্রিয় তারকার ছেলেকে কেমন দেখতে সেই অপেক্ষায় ছিলেন জিতের ভক্তরা। তিনটি ছবি দিয়েছেন অভিনেতা ছেলের। প্রথম ছবিতে একা পায়ের উপর পা তুলে শুয়ে আছে ছোট্ট রোনভ।
এ ছবি দেখে নেটিজেন বলছেন রোনভ নবাবি কায়দায় পা তুলে শুয়ে আছে! দ্বিতীয় ছবিতে তাদের চারজনের ছবি দিয়েছেন অভিনেতা। অন্যদিকে তৃতীয় ছবিতে তাদের পুরো পরিবারকে নতুন সদস্যের সঙ্গে দেখা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

নবাবি কায়দায় পা তুলে শুয়ে আছে রোনভ, ছেলেকে প্রকাশ্যে আনলেন জিৎ

Update Time : ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪