দাবা বোর্ডে ফিরলেন গ্র্যান্ডমাস্টার জিয়ার পুত্র

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • 157

জ্যেষ্ঠ প্রতিবেদক
দাবা ফেডারেশনে জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় একটি বাড়তি উদ্দীপনা থাকে। বারান্দায়-অফিস কক্ষে আড্ডা চলে প্রাণবন্ত। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে তিন দিন শোকের পর আজ আবার খেলা শুরু করেছে ফেডারেশন। তাই একেবারে সুনশান নিরবতা।
১২ তম রাউন্ডে কয়েকটি বোর্ডের খেলা অসমাপ্ত ছিল। আজ সেই অসমাপ্ত বোর্ডের খেলা শুরু হয়েছে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সেই দিন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে খেলছিলেন। আজ পুনরায় শুরু হওয়া সেই খেলা খেলতে এসেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়ার পুত্র। তার মা তাসমিন সুলতানা লাবণ্যও এসেছিলেন।
মাত্র দিন তিনেক আগে জিয়া এই কক্ষে অসুস্থ হয়ে দুনিয়া ত্যাগ করেছে। সেই কক্ষেই আবার খেলার জন্য ফেরা অনেক কষ্টের। তাই তাহসিনের প্রতিপক্ষ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৬ চাল পরই সমঝোতার ড্র করেছেন। শাকিল খেলা শেষে বলেন, ‘আসলে আমাদের কারোরই খেলার মতো মানসিক পরিস্থিতি নেই। তাহসিন যে এসেছে এটাই অনেক বড় বিষয়। ৬ চাল পর আমরা দুই জনই ড্রতে সম্মত হই।’
১২ তম রাউন্ডে জিয়া -রাজীব খেলাও অসমাপ্ত ছিল। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নিয়মানুযায়ী খেলা অসমাপ্ত থাকলে পরবর্তীতে নতুন করে খেলা শুরু হয়। জিয়া আর পৃথিবীতে নেই। তাই রাজীব ওয়াকওভার পেয়েছেন। ১২ খেলায় রাজীবের পয়েন্ট সাড়ে আট। আগামীকাল রাজীব শেষ রাউন্ডে খেলবেন জিয়ার পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে। ১২ খেলায় তাহসিনের পয়েন্ট সাড়ে সাত। রাজীবের বিপক্ষে ড্র করলে তাহসিন তাজওয়ার জিয়ার পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে তিনি শীর্ষ পাঁচ জনের মধ্যে থাকতে পারেন। তখন অলিম্পিয়াড খেলা নিশ্চিত হবে।
শুক্রবার বিকেলে দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২ তম রাউন্ডের খেলা চলাবস্থায় জিয়া মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যান উপস্থিত দাবাড়ুরা। মাত্র মিনিট পনেরোর মধ্যে হাসপাতালে নিলেও উপস্থিত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চোখের পলকেই দাবা খেলতে খেলতে না ফেরার দেশে চলে গেলেন দেশের সেরা দাবাড়ু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

দাবা বোর্ডে ফিরলেন গ্র্যান্ডমাস্টার জিয়ার পুত্র

Update Time : ০৭:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪