নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • 150

জ্যেষ্ঠ প্রতিবেদক:
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজঅনার মামলায় নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য রয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১ লাখ ৬ হাজার ২শ এগারো টাকার চেক ডিজঅনারের অভিযোগে গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশান-১ এর বাসায় এ সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয়। এদিন সমন জারি হওয়ায় তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার বাদী এম এম মুশফিকুর রশীদ বলেন, ‘অভিনেত্রী মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজঅনারের অভিযোগে একটি মামলা করেছি। মৌসুমীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’ এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ বলেন, ‘চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা হয়েছে। এ মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Update Time : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪