Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুন মাসের বৃষ্টিতে খুলনার ৯৩১ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • 156

নিজস্ব প্রতিবেদকঃ বিগত জুন মাসের বৃষ্টিতে জেলার নয়শ ৩১ হেক্টর জমির বীজতলা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকের আর্থিক ক্ষতির পরিমাণ নয় কোটি টাকার বেশি।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভায় এ তথ্য জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান বেঁড়িবাধের স্লুইসগেট পরিচালনায় কৃষি দপ্তরকে সংযুক্ত করার অনুরোধ জানান।

জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আকমল হোসেন জানান, ২০২১-২২ অর্থ বছরে জেলার সব ইউনিয়নে ২৬টি ওয়াটার পয়েন্ট ও প্রতি উপজেলায় ১৮টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হবে। এছাড়া কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলার জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প অনুমোদন হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন বলেন, খুলনার কয়রা ও দিঘলিয়া উপজেলায় সমাজসেবা দপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন কর্মসূচিতে ভাতা পাওয়ার উপযুক্ত শতভাগ মানুষ ভাতার আওতায় এসেছে। চলমান অর্থ বছরের মধ্যে খুলনার অবশিষ্ট উপজেলাসমূহে এটি বাস্তবায়ন করা হবে। ভাতা পাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিদের অনলাইনে আবেদন করতে হবে।

জেলা প্রশাসক খুলনার কয়রা উপজেলার দুইটি স্থানে ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ তদারকির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। জেলার সব দপ্তরের কার্যক্রম গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনার জন্য দপ্তর প্রধানদের অনুরোধ জানান।

তিনি বলেন, খুলনায় করোনা সংক্রমণের হার আগের তুলনায় কমেছে। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি পালনের জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চলমান রাখতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জুন মাসের বৃষ্টিতে খুলনার ৯৩১ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত

Update Time : ১২:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১