মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৩:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • 255

বিশেষ প্রতিবেদক: 
নানান জল্পনা-কল্পনার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ দল। বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আসন্ন বিশ্বকাপের দল।
গত বেশ কয়েকদিন ধরে বিশ্বকাপ দলের আলোচনায় হট টপিক ছিলেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষপর্যন্ত তাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের দল। অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।
সবশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, নাইম শেখ, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন। অবসর নেওয়ায় দলে নেই মুশফিকুর রহিম। তাদের জায়গায় এসেছেন লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।
মূল দল থেকে বাদ পড়লেও বিশ্বকাপে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকবেন শেখ মেহেদি হাসান। তিনি ছাড়াও রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি ড্যাশিং ওপেনার সৌম্য সরকারকে। বিশ্বকাপে যে কারও ইনজুরিতে এ চারজনের মধ্য থেকে বদলি খেলোয়াড় নেওয়া যাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার।

ফাস্ট নিউজ ৭১ / দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা

Update Time : ০৩:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২