সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা তলুইগাছায় গুলি সহ একটি ভারতীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। আজ ৫ অক্টোবর ভোর পাঁচটায় ৩৩ বিজিবি- সাতক্ষীরা ব্যাটালিয়নের তলুইগাছার টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে তলুইগাছার মেইন পিলার ১২/৬ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিশু বাগান নামক স্থানে অভিযান চালিয়ে একটি ভারতীয় অন শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, আসামি ভারতীয় সীমান্তবর্তী এলাকায় জনসাধারণের সাথে মিলে ঘুরে বেড়াচ্ছিলো। গোপন সূত্রে বিজিবি সদস্য জানতে পারে, একটি বাজারের ব্যাগের ভেতর অস্ত্র ও গুলি নিয়ে এক যুবক দাঁড়িয়ে আছে। এ সময় তার পিছু নিলে সে ভারতের সীমান্ত অতিক্রম করে দৌড়ে পালিয়ে যায়।
ব্রেকিং :
সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে গুলিসহ অস্ত্র উদ্ধার
-
Reporter Name - Update Time : ০২:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- 202
জনপ্রিয়




















